শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সিরিজ শেষে সাকিবকে যে উপহার দিলেন কোহলি
/ ২২৭ Time View
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:২৭ অপরাহ্ন

সিরিজ শেষে সাকিবকে যে উপহার দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক

টেস্ট ক্রিকেটে হয়তো নিজের শেষ দেখে ফেলেছেন সাকিব আল হাসান। কেননা এই তারকা অলরাউন্ডার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে সাদা পোশাকে অবসর নিতে চেয়েছিলেন। তবে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফলে ভারতের বিপক্ষে কানপুর টেস্টটিই তার সমাপ্তি অনেকে মনে করেন।

তবে টেস্ট ফরম্যাটে সাকিব যে ভারতের বিপক্ষে শেষবারের মতো মাঠে নেমেছেন এটা মোটামুটি নিশ্চিত। ফলে বিরাট কোহলির সঙ্গে তার টেস্টে শেষবার দ্বৈরথ দেখা গেল। দুজনের রোমাঞ্চকর দ্বৈরথ শেষে টাইগার অলরাউন্ডারকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন কোহলি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাট হাতে ছুটতে দেখা যায় কোহলিকে। পরে দেখা যায় সেটি তিনি এনেছেন সাকিবের জন্য। পরে নিজের ব্যাটটি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে তুলে দেন। কোহলি তখন সাকিবের কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন।

এর আগে বৃষ্টির কারণে আড়াই দিনের কম সময়ে নেমে আসা দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এর ফলে ২-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category