শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সীমান্তে অনুমোদনহীন কাঁটাতার দুই দেশের সম্পর্ক নষ্ট করবে
/ ৫৮০ Time View
রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

সীমান্তে অনুমোদনহীন কাঁটাতারের বেড়া দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষুণ্ন করতে পারে বলে ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।আজ রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে আজ তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ দুপুরে তলবের জবাব দিতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন।

এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র সচিবকে উদ্ধৃত করে বলা হয়, ‘এই ধরনের কার্যকলাপ, বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অননুমোদিত প্রচেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ, সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ন করে। আসন্ন বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে।’

এ সময় সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নাগরিক মারা যান। বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন। এ সময় এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।

পাশাপাশি ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

তিনি বলেন, ‘এটিও গুরুতর উদ্বেগের বিষয় যে ভারতীয় কর্তৃপক্ষ বারবার অ-প্রাণঘাতী কৌশল অনুসরণ এবং হত্যা বন্ধ করার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়ার পরেও, এই ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।’

পররাষ্ট্র সচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান যে, তারা যেনো ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এমন কোনও উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দেন যা ভাগাভাগি করা সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে।

পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশ বিশ্বাস করে যে এই ধরনের সমস্যাগুলি গঠনমূলক সংলাপের মাধ্যমে, বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে এবং সীমান্তে শান্তি ও স্থায়িত্ব বজায় রাখার উপায়ে সমাধান করা উচিত।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category