শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সেনাবাহিনীর নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়া চেষ্টা করলে জানানোর আহ্বান
/ ২২০ Time View
শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৪:১১ অপরাহ্ন

সেনাবাহিনীর নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়া চেষ্টা করলে জানানোর আহ্বান

ন্যাশনাল ডেস্ক

সেনাবাহিনীর নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়া চেষ্টা করলে জানানোর আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার স্বত্ত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধুমাত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্ম পরিবেশ নিশ্চিতকল্পে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। শিল্প কারখানার ঝুট ব্যবসা বা অন্যান্য যেকোনো ব্যবসা সংক্রান্ত কোনো প্রকার সুপারিশ করা সেনাবাহিনীর কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়।

আইএসপিআর আরও বলেছে, এ প্রেক্ষিতে, কোনো ব্যক্তি বা মহল সেনাবাহিনীর কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে কোনো অবৈধ ব্যবসা বা অনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিম্নলিখিত নম্বরে অভিযোগ দায়ের করতে অনুরোধ করা হলো: ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২০৯

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category