সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
/ ২৩৭ Time View
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ন

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

ন্যাশনাল ডেস্ক

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৩৩ হাজার ৫১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল এক লাখ ২৯ হাজার ৯০২ টাকা।

 

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮৯ হাজার ২১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

 

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৩ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৬ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category