শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার অভিযুক্ত পুলিশ কর্মকর্তা বিমানবন্দরে আটক
/ ২৪৮ Time View
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৬ অপরাহ্ন

হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার অভিযুক্ত পুলিশ কর্মকর্তা বিমানবন্দরে আটক

ন্যাশনাল ডেস্ক:

ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। আজ সোমবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

আটক আব্দুল্লাহিল কাফির বিরুদ্ধে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর পুলিশের গাড়ির মধ্যে আগুন ধরিয়ে লাশগুলো পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ রয়েছে।

আব্দুল্লাহিল কাফিকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘বিমানবন্দর থেকে ডিবি পুলিশ আব্দুল্লাহিল কাফিকে আটক করেছে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তিনি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্রজনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত।

উল্লেখ্য, সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি লাশ ভ্যানে তোলা হচ্ছে। লাশগুলো বস্তার মতো করে একটির পর আরেকটি রাখা হচ্ছে। পরে জানা যায়, লাশগুলো পুলিশের গাড়ির ভেতরে পুড়িয়ে ফেলা হয়েছে। পোড়া লাশের ছবিও প্রকাশ্যে এসেছে। আর লাশগুলো ভ্যানে তোলার সময় সেখানে কাফিকে দেখা গেছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category