শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
৫ কার্যদিবসের মধ্যে গঠন হচ্ছে কমিটি
/ ২০৮ Time View
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩:৪০ অপরাহ্ন

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে প্রথম থেকেই পুনঃ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতে সোচ্চার ছিলাম এবং আছি। শুধু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয়, সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে শুরু থেকে ন্যায়বিচার দাবি করে আসছি।’

তিনি আরও বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে আগামী ৫ কার্য দিবসের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে এই কমিটি হবে। কমিটির সদস্য সংখ্যা ৫, ৭ কিংবা ৯ জনও হতে পারে, যেখানে সশস্ত্র বাহিনীর সদস্যই বেশি থাকবেন।’

নতুন তদন্ত কমিটি গঠন হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে পুনঃ তদন্তের আদেশ দিতে পারেন আদালত। মন্ত্রণালয়ও নতুন করে তদন্ত কমিটি গঠন করবে। তবে কতদিনের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দিবে সেটি পরে জানানো হয়। কাজের পরিধি বসার পর নির্ধারণ করা হবে। কমিটি বসার পর যদি মনে করে; কমিটি নয় কমিশন করতে হবে, তাহলে সেটিই করা হবে।’

স্বরাষ্ট্র আরও উপদেষ্টা বলেন, ‘আইন মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে কোনো বিভ্রান্তি নেই। কমিটি বসার সময় আইন উপদেষ্টার সঙ্গে বসবে এবং প্রয়োজনে আবারও আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে।’

এদিকে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার।

গতকাল সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

এদিকে সমন্বয়ক মাহিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category