শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
৬ বছর পর খালেদা জিয়ার সঙ্গে বিদেশি কূটনীতিকের সাক্ষাৎ
/ ২১১ Time View
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১৯ অপরাহ্ন

৬ বছর পর খালেদা জিয়ার সঙ্গে বিদেশি কূটনীতিকের সাক্ষাৎ

ন্যাশনাল  ডেস্ক:

বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে তার বাসায় গিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান সারাহ কুক।

বিএনপি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার ও সম্প্রতি কারামুক্ত হওয়ার পর এটাই কোনো কূটনীতিকের সঙ্গে খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎ। সে হিসাবে ছয় বছরের বেশি সময় পর তিনি কোনো বিদেশি কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করলেন।

বিএনপি চেয়ারপারসন অনেক দিন হাসপাতালে থাকার পর সম্প্রতি বাসায় ফিরেছেন। মাঝে তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল তা মওকুফ করেছেন রাষ্ট্রপতি।

এ দিকে শারীরিক নানা জটিলতার মধ্য দিয়ে যাওয়া খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কথাবার্তা চলছে। তার চিকিৎসক জানিয়েছেন বিমানে যাত্রা করার মতো পরিস্থিতি হলেই তাকে বাইরে নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য কিংবা সিঙ্গাপুর নেওয়ার কথা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সাক্ষাৎকালে ফিরোজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ও বিএনপি নেতা তাবিথ আউয়াল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category