সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ভারত থেকে কোথায় গেলেন সাকিব
/ ১৯২ Time View
বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে গতকাল মঙ্গলবারই শেষ হয়েছে বাংলাদেশের টেস্ট সিরিজ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তবে এরই মধ্যে এই সংস্করণ থেকে অবসর নেওয়ায় ভারতে আর কাজ নেই সাকিব আল হাসানের। ছোট সংস্করণের দলে না থাকা ক্রিকেটারদের আজকে দেশে আসার কথা। তবে সাকিব কোথায় যাবেন সেটি নিয়ে গুঞ্জন ছিল ক্রীড়াঙ্গনে।

কিছুদিন আগেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। এর মধ্যে টি-টোয়েন্টি সংস্করণে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলে ফেলেছেন বলে জানান তিনি। তবে দেশের মাটিতে অক্টোবরেই শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এই সংস্করণের ইতি টানতে চেয়েছিলেন সাকিব। যদিও আপাত দৃষ্টিতে সেটি অসম্ভবই মনে হচ্ছে।

দেশে ফেরার জন্য নিরাপত্তা নিশ্চিত করাসহ বেশ কিছু শর্ত দিয়েছিলেন সাকিব। তবে বিসিবি জানিয়ে দিয়েছে, সাকিবের নিরাপত্তা দিতে পারবে না তারা। ফলে তার দেশের মাটিতে খেলে বিদায় নেওয়ার আকাঙ্ক্ষা যে পূরণ হচ্ছে না, সেটি অনেকটাই নিশ্চিত। তাই কানপুর টেস্টকেই এই সংস্করণে সাকিবের শেষ ম্যাচ মনে করা হচ্ছে।

জানা গেছে, দলের অন্যদের সঙ্গে দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছেই যাচ্ছেন সাকিব। গতকালই ভারত ছেড়েছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। টেস্ট শেষে দলের সঙ্গে কিছুক্ষণের জন্য হোটেলে ফিরেছিলেন তিনি। তবে কিছুক্ষণ পরই বেরিয়ে পড়েন তিনি। দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।

যুক্তরাষ্ট্রে গিয়ে সাকিবের একটি টুর্নামেন্ট (৬০ বলের) খেলার কথা আছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) আয়োজনে সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলস ওয়েভসের হয়ে খেলবেন তিনি। এই টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবালও। তার দল টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। ৬ দলের এই টুর্নামেন্ট ৪ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৪ অক্টোবর।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category