বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কক্সবাজারে রেকর্ড বৃষ্টি, পাহাড় ধসে ৬ জনের মৃত্যু
/ ২১৭ Time View
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৩ অপরাহ্ন

কক্সবাজারে রেকর্ড বৃষ্টি, পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে একদিনের সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাত। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের এই পরিমাণ রেকর্ড করা হয়। এই বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, অতিবৃষ্টিতে কক্সবাজারের শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে। সেই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে ৬০ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ বৃষ্টিতে জেলায় ২৪ ঘণ্টায় পাহাড় ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন বাংলাদেশি ও তিনজন রোহিঙ্গা আছেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফার ইয়াসমীন চৌধুরী সদর উপজেলার ডিককুল এলাকায় পাহাড় ধসে নিহতদের পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থলে গিয়ে জানান, নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে স্থানে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, নিম্নচাপের প্রভাবের সাগর উত্তাল থাকায় কক্সবাজার, চট্টগ্রাম ,মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজারে এ যাবত কালের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘন্টায় বৃষ্টিপাত ছিল ৫০১ মিলিমিটার। এত বৃষ্টিপাত কক্সবাজারে হয়নি। আগামীকাল শনিবার সারাদিন বৃষ্টি থাকার সম্ভাবনার রয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, দুর্যোগ ব্যবস্থাপনার সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাহাড় ধসে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি, অতি বর্ষণের ফলে পানিবন্দি হয়ে পড়া মানুষের ব্যাপারে সব রকমের ব্যবস্থা করা হচ্ছে। দুর্যোগ প্রবণ এলাকার মানুষগুলোকে নিরাপদ রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category