বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কারাগারে হাজতির মৃত্যু 
/ ২২০ Time View
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
কারাগারে হাজতির মৃত্যু
ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা কারাগারে বিল্লাল হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। বিল্লাল ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের মৃত বদরদ্দিনের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, গত ৭ মে তিনটি মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে যান বিল্লাল। তার মামলা আদালতে বিচারাধীন রয়েছে।রবিবার দিবাগত রাতে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে জেল কর্তৃপক্ষ তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বিলাল হোসেন হার্ট অ্যাটাকে মারা গেছে।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মো. মহিউদ্দিন বলেন, বিল্লাল হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে তার ছেলে ও আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category