বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাজেট সংশোধন হবে, কালো টাকা তৈরির সুযোগ নেই: অর্থ উপদেষ্টা
/ ২৩২ Time View
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ২:৪৫ অপরাহ্ন

বাজেট সংশোধন হবে, কালো টাকা তৈরির সুযোগ নেই: অর্থ উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক:

বাজেট সংশোধন হবে, তবে কালো টাকা আর তৈরি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

 

রোববার (২৫ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। বাজেটের বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেক পক্ষ থেকে প্রস্তাব আসছে সুতরাং বাজেট সংশোধন হবে। তবে কালো টাকা আর তৈরি করতে দেওয়া হবে না।’

 

তিনি বলেন, ‘বৈদেশিক ঋণ বেছে নেবো, ঋণের বোঝা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আমাদের অনুদান দেয়, এগুলো নেওয়া হবে। এক বছরের প্রকল্প পাঁচ বছর লাগে- এমন প্রকল্পে বৈদেশিক ঋণ নেওয়া হবে না।’

 

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘের সহযোগী ৪১টি সংস্থা দেখা করেছে। আমাদের অর্থনৈতিক, সমতা ভিত্তিক উন্নয়নে তারা পাশে থাকবে। তাদের সাজেশন শুনলাম। সমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন করবো। রোহিঙ্গাদের প্রতি দৃষ্টি দিতে হবে নিজ ভূমে রোহিঙ্গাদের সেটেল করার জন্য।

তিনি আরও বলেন, ‘আমন ধান কিভাবে সংগ্রহ করা যায় এটা নিয়ে কাজ করছি। নারী হেলথ ও পুষ্টি নিয়ে কাজ করছি। ফ্লাড ড্যামেজ নিয়ে কাজ করবো।’

 

ঢাকা শহরে আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যারা আন্দোলন করছেন তাদের ইগনোর করতে পারি না। যারা মাঠে আন্দোলন করছেন তাদের বেদনা আছে। এতদিন কেউ বলতে সাহস করেনি। আমাদের সরকারের বয়স বেশি না এটা সমাধানের চেষ্টা করছি। যারা বৈষম্যের শিকার হচ্ছে তাদের বিষয়টা আমাদের বিবেচনায় আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category