বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাকৃবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নিমগাছ রোপণ
/ ৪১৭ Time View
রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
Oplus_131072
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় ময়মনসিংহ বিভাগের জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষক কমপ্লেক্স প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণ করেন উপস্থিত সকলে।
এসময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আরো উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান আতিক, অধ্যাপক ড. সামছুল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান বাদল, অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকারসহ আমন্ত্রিত অতিথি এবং নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুসারী সকলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম, কর্মনিষ্ঠার মাধ্যমে আগামীতে পথচলা উচিত। শহীদ জিয়ার জীবনাদর্শ যুগে যুগে আমাদের অনুপ্রেরণা দিবে এবং দেশগঠনে পাথেয় হয়ে থাকবে। আমি উপস্থিত শিক্ষকদের জিয়াউর রহমানের কৃষিনীতির উপর অধিকতর গবেষণা-পর্যালোচনার আহবান জানাই।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category