শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আওয়ামী লীগ নেতাদের আল্লাহর কাছে মাফ চাইতে বললেন নুর
/ ২২২ Time View
শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৫ অপরাহ্ন

আওয়ামী লীগ নেতাদের আল্লাহর কাছে মাফ চাইতে বললেন নুর

ন্যাশনাল ডেস্ক:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেছেন, আপনারা যে অপরাধ করেছেন, এর জন্য আজ জুমার নামাজের দিন আল্লাহর কাছে তওবা করেন। যারা দেশ থেকে পালাইছে, তারা তো ভাগছে। আর যারা দেশে আছেন, তারা আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ যদি মাফ করেন, তাহলে মাফ পেতে পারেন। এছাড়া দুনিয়ার কোনো মানুষ আপনাদের মাফ করবে না।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গণঅধিকার পরিষদ (জিওপি) ফরিদপুর জেলা শাখার আয়োজনে ভাঙ্গায় এক পথসভায় এসব কথা বলেন তিনি। ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক সংলগ্ন বাসস্ট্যান্ডে এ সভার আয়োজন করা হয়।

নুর বলেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকার শাসনের নামে শোষণ করেছে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এখন রাষ্ট্র চলবে জনগণের কথায়। বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচার সরকার যেন না আসতে পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

এ সময় ভাঙ্গার থানার ওসি ও ফরিদপুর পুলিশ সুপারকে উদ্দেশে নুর বলেন, এই ভাঙ্গা থানায় কোনো রাজনৈতিক নেতার নির্দেশে কোনো মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা যাবে না। আপনারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। একজন কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, দিনমজুর থানায় গিয়ে যেন সম্মানের সহিত ব্যবহার পায়, সেই ব্যবস্থা করবেন।

নুর বলেন, খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত, হত্যার বদলে হত্যা, যদি চলতেই থাকে তাহলে দেশে আর শান্তি-শৃঙ্খলা থাকবে না। কাজেই এখন থেকে ভালো মানুষের নেতৃত্বে সামনে এগিয়ে যেতে হবে। এ জন্য সমাজের শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, সমাজ সেবক ও ভালো মানুষদের আগামীতে রাজনীতিতে আসতে হবে। যদি সৎ ব্যক্তিরা এ দেশের হাল না ধরেন, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। রক্তের বিনিময়ে এ দেশের যে পরিবর্তন এসেছে, তা ধরে রাখতে ও শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নুরু।

পথসভায় সঞ্চালনা করেন ভাঙ্গা উপজেলা গণঅধিকার পরিষদের সমন্বয়ক মোহাম্মদ আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সিনিয়র সহসভাপতি রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক জিয়া শেখসহ স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category