শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
২৯ সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ
/ ২৩২ Time View
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১৫ অপরাহ্ন

২৯ সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

অনলাইন ডেস্ক:

বৈষম্যবিরেোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় উসকানি দেওয়ায় অভিযোগে ২৯ সাংবাদিকসহ মোট ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আইনজীবী এম এইচ গাজী তামিম এ অভিযোগ দাখিল করেন।

আইনজীবী এম এইচ গাজী তামিম সাংবাদিকদের বলেন, ‘একটি অভিযোগ দাখিল হয়েছে। সেখানে ২০ জন মন্ত্রী-এমপি, পুলিশ, সাংবাদিক ও সুশীলকে আসামি করা হয়েছে। যারা গত ৩ আগস্ট শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন এবং সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উসকানি দিয়েছেন এবং টকশো করে গণহত্যার বৈধতা দিয়েছেন।’

২৯ সাংবাদিক হলেন

১. নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

২. ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

৩. ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি প্রেসক্লাব, ঢাকা ও সাবেক এমপি।

৪. শ্যামল দত্ত, সাবেক সাধারণ সম্পাদক, প্রেসক্লাব, ঢাকা।

৫. মোজাম্মেল বাবু, সিইও, প্রধান সম্পাদক, একাত্তর টিভি।

৬. নবনীতা চৌধুরী, সাংবাদিক ও টিভি সঞ্চালক।

৭. সুভাষ সিংহ রায়, সম্পাদক, এবি নিউজ ২৪ ডটকম।

৮. আহমেদ যোবায়ের, সাবেক এমডি, সময় টিভি।

৯. তুষার আব্দুল্লাহ, বার্তা প্রধান এখন টিভি।

১০. সাইফুল আলম, সম্পাদক, যুগান্তর।

১১. নঈম নিজাম, সাবেক সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।

১২. আবেদ খান, সাবেক সম্পাদক, কালবেলা ও সমকাল।

১৩. প্রভাষ আমিন, বার্তা প্রধান, এটিএন নিউজ।

১৪. ফারজানা রুপা, সাবেক প্রধান প্রতিবেদক, একাত্তর টিভি।

১৫. শাকিল আহমেদ, সাবেক বার্তা প্রধান, একাত্তর টিভি।

১৬. মিথিলা ফারজানা (মোবাশ্বিরা ফারজানা মিথিলা), সাবেক হেড ও কারেন্ট অ্যাফেয়ার্স, একাত্তর টিভি।

১৭. জাহেদুল হাসান পিন্টু, সম্পাদক, ডিবিসি।

১৮. মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক, ডিবিসি।

১৯. আশীস সৈকত, প্রধান বার্তা সম্পাদক, ইন্ডিপেনডেন্ট টিভি।

২০. মানস ঘোষ, হেড অব নিউজ, এশিয়ান টিভি।

২১. প্রণব সাহা, ডিবিসি ।

২২. মাসুদা ভাট্টি, বাংলাদেশের সাবেক তথ্য কমিশনার।

২৩. মুন্নী সাহা, সাবেক প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন নিউজ।

২৪. জ ই মামুন (জহিরুল ইসলাম মামুন) সাবেক প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন বাংলা।

২৫. স্বদেশ রায়, নির্বাহী সম্পাদক দৈনিক জনকণ্ঠ।

২৬. সোমা ইসলাম (চ্যানেল আই)।

২৭. শ্যামল সরকার (ইত্তেফাক)।

২৮. অজয় দাশ (সমকাল)।

২৯. আশরাফুল আলম খোকন, সাবেক প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব।

এ ছাড়া অভিযোগে দালাল সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও কথিত সুশিল ব্যক্তিদের অজ্ঞাত আসামি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category