বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে যা জানালেন শাবনূর
/ ২৪৬ Time View
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে যা জানালেন শাবনূর

ন্যাশনাল ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ। বহু কালজয়ী সিনেমা উপহার দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এছাড়াও তার স্টাইল, ফ্যাশন সেন্স এখনও মুগ্ধ করে দর্শকদের। তবে ক্ষণজন্মা এই অভিনেতাকে বেশিদিন পায়নি ঢাকাই চলচ্চিত্র। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ পৃথিবী থেকে বিদায় নেন এ নায়ক। ওইদিন রাজধানীর ইস্কাটনের বাসা থেকে এ অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সালমানের মৃত্যুর ২৮ বছর হয়েছে। প্রিয় নায়কের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন স্থানে সালমানকে স্মরণ করে মৃত্যুবার্ষিকী পালন করেছেন তার ভক্তরা। এরইমধ্যে সালমানের স্মৃতিচারণ করলেন তার সহশিল্পী, চিত্রনায়িকা শাবনূর।

মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন তিনি। এরমধ্যে শাবনূরের সঙ্গে সবচেয়ে বেশি সিনেয়ায় অভিনয় করেন। শাবনূর এখন অস্ট্রেলিয়ায়।

সেখান থেকে নিজের ছবির সঙ্গে নায়কের একটি পুরনো ছবি কোলাজ করে ফেসবুকে পোস্ট করেছেন নায়িকা। লিখেছেন, আজ চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর ২৮তম মৃত্যুবার্ষিকী।

১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বরের ওই দিনে ঢাকাই চলচ্চিত্রে বিশাল শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছিলেন সবার প্রিয় নায়ক সালমান শাহ। ক্ষণজন্মা এ নক্ষত্রের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। ওপারে ভালো থেকো সালমান।

সালমান শাহর সিনেমায় সবচেয়ে বেশি দেখা গেছে শাবনূরকে। তাই সালমান-শাবনূরের জুটিকে ঢালিউডের সেরা জুটি বলা হয়। দর্শকের কাছে এই জুটি জনপ্রিয় ছিল। সালমান শাহ এবং শাবনূরের বেশিরভাগ সিনেমা সেই সময়ে দর্শকের মন জয় করেছিল।

উল্লেখ্য, ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় কাজ করেছেন সালমান শাহ। ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি অনেক বিজ্ঞাপনও করেছেন। এ তারকার সবশেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category