শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন চান মির্জা ফখরুল
/ ২২৫ Time View
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৫ অপরাহ্ন

যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন চান মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক:

যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিতে ফের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিসৌধে ফুল দেওয়ার পর গণমাধ্যকর্মীদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি।

 

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান এবং উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করে বলেছি, কী কী সংস্কার করতে চান, তা সুস্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরুন। তার জন্য একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করুন। যাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যায়। আমরা আশা করব, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে।

 

গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের অবদানকে কখনোই অস্বীকার করার সুযোগ নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র-জনতা, এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছেন। এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না।

তিনি বলেন, যে স্বাধীনতা আজকে অর্জন করা হয়েছে, সেই স্বাধীনতাকে সুসংহত করার জন্য; গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী মহিলা দল তাদের সংগ্রাম অব্যাহত রাখবে।

 

ভারত প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের যে রাজনীতি ও আচরণ, সেটা কোন পরিপ্রেক্ষিতে এবং কীভাবে করছে, তারাই ভালো বোঝে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী অন্য দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ, ভারত সবসময় এই দেশগুলোর ওপর একটা প্রভুত্ব করেছে। যেটা ভারতের জন্য শুভ নয়, প্রতিবেশী দেশগুলোর জন্যও শুভ নয়।

 

এ সময় পারস্পরিক সম্মানের ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা উচিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category