বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাংলাদেশের কাঠামোগত সংস্কারে সহায়তা করতে আগ্রহী এডিবি
/ ২২৪ Time View
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৯ অপরাহ্ন

বাংলাদেশের কাঠামোগত সংস্কারে সহায়তা করতে আগ্রহী এডিবি

ন্যাশনাল ডেস্ক:

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার শুরু করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

এডিবি’র দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক তাকো কোনিশির নেতৃত্বে সিনিয়র কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে এডিবি’র মহাপরিচালক বলেন, এডিবি’র বাংলাদেশে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার শুরু করতে এডিবি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে আগ্রহী।

কোনিশি বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশে নীতি-ভিত্তিক ঋণ দেয়ার সুযোগ রয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন, ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের একটি নতুন সুযোগ দিয়েছে।

তিনি এডিবি প্রতিনিধি দলকে বলেন, ‘আমরা গ্রাউন্ড জিরো অবস্থায় আছি। যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু করা দরকার।’

বৈঠকে সরকারের সদ্য চালু হওয়া আর্থিক খাতের সংস্কার, ট্যাক্স ডেটা ডিজিটালাইজেশন, ডেটার স্বচ্ছতা, জ্বালানি, বেসরকারি খাত ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী জানান, বৈদেশিক মুদ্রার বাজারে গতিশীলতা এবং রিজার্ভ ও রেমিটেন্সের সঙ্গে এর পারস্পরিক সম্পর্কে ইতোমধ্যে উন্নতির লক্ষণ দেখাচ্ছে।

তিনি বলেন, ‘সেই খাতে আত্মবিশ্বাস ও আস্থার একটি লক্ষণীয় উত্থান রয়েছে।’

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, এডিবি’র সিনিয়র উপদেষ্টা এডিমন গিনটিং, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জেওং ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category