বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
তেজপাতা শুধু পাতা নয়, আছে অনেক গুণাগুণ
/ ২১০ Time View
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩১ অপরাহ্ন

তেজপাতা শুধু পাতা নয়, আছে অনেক গুণাগুণ

লাইফস্টাইল ডেস্কশুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, শরীরে পক্ষেও ভীষণ উপকারী তেজপাতা। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, রোগ প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতেও তেজপাতার ভূমিকা রয়েছে। এই পাতায় রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট।অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে এই পাতা।

গ্যাসের সমস্যার জন্য অনেকে সকালে খালি পেটে উষ্ণ পানিতে লেবুর রস খেতে পারেন না। যাদের এমন সমস্যা রয়েছে তারা তেজপাতা ভেজানো পানি খেতে পারেন। এতেও অনেক উপকার রয়েছে।

১) ‘সিনেয়োল’ এবং ‘ইউজেনল’ নামক দুটি উপাদান রয়েছে তেজপাতায়। হজমের সমস্যায় কাজ করে এই দুই উপাদান। পাশাপাশি বিপাকহার উন্নত করতেও সাহায্য করে এই পাতা।

২) শরীরে জমা টক্সিন দূর করতে সাহায্য করে তেজপাতা। ফলে লিভারের কার্যক্ষমতা উন্নত হয়। রক্তে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পরোক্ষ ভাবে তেজপাতার ভূমিকা রয়েছে।

৩) রক্তে ইনসুলিন হরমোনের উৎপাদন এবং ক্ষরণ নিয়ন্ত্রণ করে তেজপাতা। রক্তে শর্করা বেড়ে যাওয়ার প্রবণতা থাকলে সকালে তেজপাতা ভেজানো পানি খেলে উপকার পাওয়া যায়।

৪) তেজপাতায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। এই উপাদান শারীরবৃত্তীয় নানা কাজকর্ম সঠিক ভাবে পরিচালনা করতে সাহায্য করে। তেজপাতার মধ্যে থাকা ভিটামিন সি ত্বক এবং চুলের নানা সমস্যার সমাধান করে।

৫) ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও বলিরেখা দূর করতে তেজপাতার পানি খুব উপকারী। এটি ত্বকের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাড়িয়ে দেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category