বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কতজন হত্যাকাণ্ডের শিকার প্রকাশ করুন
/ ২৪৭ Time View
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আন্দোলনে কতজন হত্যাকান্ডের শিকার হয়েছেন, সেই সংখ্যা প্রকাশ করুন। ক্ষমতাসীন সরকার দেশের নাগরিকদের হত্যা করে লাশের সংখ্যা প্রকাশ করার প্রয়োজন বোধ করে না।

এরই মধ্যে নিহতদের পরিচয় জানার চেষ্টা না করেই ২১ জনকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। ছাত্র হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতার করতে হবে। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। আ স ম রব বলেন, আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে অনুপ্রবেশকারী ঢুকিয়ে সরকার নাশকতার নীলনকশা বাস্তবায়ন করেছে। বিবৃতিতে তিনি ছয় দফা দাবি জানান। দাবিগুলো হলো- ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে কতজন হত্যাকান্ডের শিকার হয়েছেন, তাদের সংখ্যা, নাম ও ঠিকানা দ্রুত প্রকাশ করতে হবে। আবু সাঈদসহ নিহতদের স্মরণে ‘জাতীয় শোক’ পালন করতে হবে। প্রতিটি হত্যাকান্ডের জন্য দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। নির্বিচার গ্রেফতারসহ সব রকমের হয়রানি বন্ধ এবং অবিলম্বে কারফিউ প্রত্যাহার করা।

 

ন্যাশনাল ডেক্স:
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category