শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কোনো শহীদ পরিবারকে যেন বলতে না হয় বিচার পাইনি: জোনায়েদ সাকি
/ ২৩৫ Time View
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন

কোনো শহীদ পরিবারকে যেন বলতে না হয় বিচার পাইনি: জোনায়েদ সাকি

ন্যাশনাল ডেস্ক

খুনিদের বিচার করতে হবে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, কোনো শহীদ পরিবারকে যেন বলতে না হয় আমরা বিচার পেলাম না।

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় আন্দোলনে নিহতদের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

 

জোনায়েদ সাকি বলেন, সকল হত্যার দোসর ও নির্দেশদাতারা কোথায় গেল। শুনতে পাচ্ছি তারা পালিয়ে গেছে, এখনও পালিয়ে যাচ্ছে। তারা কীভাবে আইনের মুখোমুখি না হয়ে পালিয়ে যাচ্ছে সরকারকে জবাব দিতে হবে। আমরা তাদের বিচারের মুখোমুখি দেখতে চাই।

 

তিনি বলেন, প্রশাসনে বসে থাকা ফ্যাসিস্টদের দোসররা খুনীদের আড়াল করার চেষ্টা করছে। তারা যেন এটা করতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের বিচার করতে হবে, এটাই দেশের মানুষের আকাঙ্খা।

সরকারকে দ্রুত শহীদদের তালিকা প্রস্তুতের আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, আমরা বিশ্বাস করি এ সরকার শহিদদের তালিকা প্রকাশ করবে। একজন শহিদের তালিকাও যেন বাদ না যায়। দল হিসেবে আমরা চেষ্টা করছি, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু সরকারের সক্ষমতা আছে।

 

জোনায়েদ সাকি বলেন, শহীদরা শুধুমাত্র নাম নয়, একেকটি সম্ভাবনাময় জীবন। কী নিদারুণ যন্ত্রণা ভোগ করছে এই ছেলেরা। অন্তত ৫০০ যুবক চোখ হারিয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের জীবনের নিরাপত্তা নিয়ে যেন ভাবতে না হয়। সেভাবে সরকারকে ব্যবস্থা নিতে হবে।

 

তিনি বলেন, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। সেটার জন্য জনতার সংবিধান লাগবে। তার জন্য আইনের সংস্কার করতে হবে। এর মধ্যদিয়ে রাষ্ট্র গণতান্ত্রিক হবে। এ কাজগুলো অন্তর্বর্তী সরকারকে করতে হবে।

 

তিনি আরও বলেন, দেশের সকল স্তরের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। উন্নয়ন মানে শুধু বড় বড় স্থাপনা নয়। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষ অধিকার চাইতে পারে এবং সরকারকে তা শুনতে হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category