বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
১০ লা‌খের বে‌শি ভিসা ইস্যু ক‌রে‌ছে ঢাকায় সৌ‌দি আর‌বের দূতাবাস
/ ২৭৪ Time View
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৭:৩১ পূর্বাহ্ন

২০২৩ সা‌লে বাংলা‌দে‌শি কর্মী‌দের জন্য ১০ লা‌খের বে‌শি ভিসা ইস্যু ক‌রে‌ছে ঢাকায় সৌ‌দি আর‌বের দূতাবাস।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় সৌদি দূতাবাসে ৯৪তম জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলা‌দে‌শে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তি‌নি ব‌লেন, সৌদি আরবে ৩০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। তারা দুই দেশেরই অর্থনীতিতে অবদান রাখছেন। আমরা সৌদি আরবের ভিশন ২০৩০- এর  অংশীদার হতে আগ্রহী।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক বন্ধন ও অংশীদারত্ব তৈরি হয়। তারপর থেকেই দুই দেশ একে অপরকে সহযোগিতা করে আসছে।

বাংলাদেশে সৌদি বিনিয়োগের আহ্বান জানান তৌ‌হিদ হো‌সেন। তি‌নি বলেন, বাংলাদেশে বিনিয়োগের খুব ভালো সুযোগ রয়েছে। সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করলে উভয় দেশই লাভবান হতে পা‌রে।

সৌদির রাষ্ট্রদূত ব‌লেন, বাংলাদেশি কর্মীদের জন্য আমরা গত বছর ১ মিলিয়নেরও বেশি ভিসা ইস্যু করেছি। এছাড়া এ বছর ৮৫ হাজার বাংলাদেশি হজ করেছেন।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব ভিশন- ২০৩০ ঘোষণা করছে। সে অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন চলছে। বাংলাদেশ ও সৌদি আরব দুইটি ভ্রাতৃপ্রতিম দেশ। দুই দেশের মধ্যে গভীর পারস্পারিক সম্পর্ক বিদ্যমান। সৌদি আরবে ৩.২ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তারা দুই দেশেই অবদান রাখছেন।

আগামী দিনে দুই দেশের মধ্যে অংশীদারত্ব আরও জোরদার কর‌ার বিষ‌য়ে আগ্রহ প্রকাশ ক‌রেন সৌ‌দি রাষ্ট।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category