বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
প্রেক্ষাগৃহে কুসুমের ‘শরতের জবা’
/ ৩০৭ Time View
শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৬:০৩ অপরাহ্ন

প্রেক্ষাগৃহে কুসুমের ‘শরতের জবা’

বিনোদন ডেস্ক

অভিনেত্রী থেকে নির্মাতা। মুক্তি পেল কুসুম শিকদারের নির্মিত প্রথম সিনেমা ‘শরতের জবা’।

আজ শুক্রবার সিনেমাটি স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেয়েছে।

‘শরতের জবা’ গল্পটি নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে নেওয়া। যা চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প এটি।

অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন। নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয় থ্রিলার গল্পটি।

কুসুম শিকদার দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে দুর্গাপূজা উপলক্ষে ‘শরতের জবা’ মুক্তি নিয়ে দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত ঝুঁকি থাকলেও পূজা উপলক্ষে মুক্তির সিদ্ধান্ত নেন তিনি।

এ নিয়ে নির্মাতা কুসুম বলেন, ‘অনেকেই পরামর্শ দিয়েছেন এই সময়ে সিনেমাটি মুক্তি না দিতে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব ইতিবাচক একজন মানুষ। নানা যুদ্ধের মধ্যে, স্ট্রাগলের মধ্যে, অনেক না পাওয়ার মধ্যেও পজিটিভ থাকি।’

তিনি আরও বলেন, ‘দেশের এই পরিস্থিতির মধ্যে কোনো কিছু তো থেমে নেই। সব অফিস চলছে, সবাই নিজেদের কাজ করছে। বিনোদনের মাধ্যমগুলোও সক্রিয়। তাহলে শুধু সিনেমা হল কেন বন্ধ থাকবে? নতুন সিনেমা কেন মুক্তি পাবে না? এ কারণে ঝুঁকি থাকলেও দুর্গাপূজায় ‘শরতের জবা’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি দেখবেন।’

সিনেমাটির চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন কুসুম। কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন তিনি। কুসুম সিকদার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু।

উল্লেখ্য, ‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল’-এর পর কেটে গেছে টানা ৮ বছর। অবশেষে এ সিনেমার মধ্য দিয়ে ফিরলেন অভিনেত্রী।

২০১৬ সালে সর্বশেষ চলচ্চিত্রে কাজ করলেও ২০১৮ সালে হানিফ সংকেতের নাটকে অভিনয় করেন কুসুম সিকদার। এর নাম ‘শেষ অশেষের গল্প’। সে হিসেবে টানা ৬ বছর পর অভিনয়ে ফিরলেন অভিনেত্রী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category