বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
নতুন রাজনৈতিক দল আসছে, জানালেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক
/ ২২৩ Time View
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ২:৪৮ অপরাহ্ন

আগামী এক-দুই মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ সোমবার সকালে মহান বিজয় দিবসে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করিনি। আমরা একটি রাজনৈতিক উদ্যোগ, যে উদ্যোগগুলো ২৪–এর গণঅভ্যুত্থানের মধ্যে অনেকগুলো শক্তি মাঠে এসেছিল, যারা আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়, আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে স্বপ্নভূমি দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায়, সে জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী এক–দুই মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দেবে।’

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ‘এবারের বিজয় দিবসটা আমাদের একদিক দিয়ে আনন্দের, আবার বেদনার। আনন্দের এজন্য যে, আমরা ভারতীয় আগ্রাসনমুক্ত এবং মুজিববাদী-ফ্যাসিবাদী যে শক্তি রয়েছে, তা বাংলাদেশ থেকে উৎখাত করে বিজয় উদ্‌যাপনে হাজির হয়েছি, কিন্তু দিল্লির যে আচরণ, মুজিববাদ টিকিয়ে রাখতে আগ্রাসী মনোভাব বিদ্যমান, তা নিয়ে সতর্ক থাকতে হবে। হাসিনা ওই প্রান্তে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের যুবসমাজকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। যে লড়াইটা, তা ঐক্যবদ্ধভাবে চলমান রাখতে হবে।’

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category