বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপির ১২০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে
/ ২৪৫ Time View
শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপির ১২০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানালেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আবদুল আউয়াল মিন্টু। আজ শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘যারা র্দীঘদিন ধরে রাজনীতি করছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, ভবিষ্যতে দলকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন এমন নেতৃত্ব যেন কর্মীদের দ্বারা নির্বাচিত হয়। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে হবে। ’

তিনি বলেন, ‘ভবিষ্যতে নতুন কমিটি হবে, অনেকে অনেক ধরনের কথা বলবে, অনেক মতামত দেবে। ওই মতামতগুলো আমরা বিবেচনা করে দলকে শক্তিশালী করব। আসন্ন নির্বাচনে দলীয় লোকের পক্ষে সর্বাত্মকভাবে আমাদের কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘গত ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতোমধ্যে প্রায় ১২০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমাদের স্পষ্ট বার্তা- সুবিধাভোগী, অনিয়মকারীদের দলে স্থান হবে না। বরিশালেও যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে দল থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. জিয়াউদ্দিন সিকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান। সভায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category