বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা
/ ২৫৬ Time View
রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১:২৬ অপরাহ্ন

নাহিদ ইসলাম, নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহতদের পরিবারের মাঝে অর্থিক অনুদান দেওয়া হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড থেকে অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও বিআরটিএ-এর রাজশাহী সার্কেল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হতাহত ৯ জন পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

এসময় বিআরটিএর রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুর রশিদ বলেন, জেলায় ৯টি পরিবারের অনুকূলে ৩৭ লক্ষ টাকা অনুদান ট্রাস্টি বোর্ড থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন,সড়ক দুর্ঘটনা সংঘটিত হওয়ার ৩০ দিনের মধ্যে সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বরাবর সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবার ও তার নিকট আত্মীয় আবেদন করতে পারবেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারেই অনুদান গুলো পাবেন। এখানে অন্য কেউ চেক বা আর্থিক অনুদান পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

বিআরটিএর রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুর রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা ইমাম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, মোটরযান পরিদর্শক মো: আবুল কালাম আজাদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category