বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কার্গো ট্রাকে মিলল ২০ কেজি গাঁজা, দুইজন গ্রেফতার
/ ৩২৬ Time View
বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় কার্গো ট্রাকে ২০ কেজি গাঁজা পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন তহবণ নামক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্তু ইউপির পূর্বপাড়া নজিরের বাড়ি গ্রামের, মৃত নজির হোসেনের ছেলে আইয়ুব আলী (৪৭) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্তু নয়াপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলী ওরফে একুবের ছেলে শফিকুল ইসলাম (৫৮)।

জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়া শিবগঞ্জ থানাধীন তহবণ নামক স্থানে রংপুর- বগুড়াগামী মহাসড়কে পাশে সৌখিন পরিবহন নামক বাস কাউন্টারের সামনে রাস্তার উপরে একটি কার্গো ট্রাক গতিরোধ করে ঘেরাও।

এ সময় কার্গো ট্রাকটির কেবিনের মধ্যে তল্লাসী করলে একটি সাদা প্লাষ্টিক বস্তার ভিতরে পলিথিনের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাঁচটি প্যাকেটের মধ্যে থেকে ২০কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসি’র সদস্যরা।

মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের জানতে পারা যায় মাদক কারবারিরা কার্গো ট্রাকে অভিনব কায়দায় গাঁজা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপপরিচালক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category