শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
/ ৩৪১ Time View
রবিবার, ২ মার্চ, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সদস্যরা।

রবিবার (২ মার্চ) বিকাল রাত সাড়ে ৪টার দিকে জেলার চারঘাট থানাধীন মাড়িয়া মসজিদ পাড়া গ্রামের অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জেলার চারঘাট থানাধীন মাড়িয়া মসজিদ পাড়া গ্রামের মৃত আমিনুল হকের ছেলে কামরুল হাসান (৩৮)।

জানা গেছে, মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমানের তত্ত্বাবধানে পারভীন আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে চারঘাট থানাধীন মাড়িয়া মসজিদ পাড়া গ্রামে মাদক ব্যবসায়ী কামরুলের ঘেরাও করে।

এসময় বসতঘরের ভিতরে থাকা একটি কাঠের ওয়ারড্রাবের সাইডের এক পাল্লার ড্রয়ারের মধ্যে লুকায়িত অবস্থায় একটি বড় প্লাষ্টিক বস্তার মধ্যে থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাঁচটি পলিথিনের পোটলা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির সদস্যরা।

মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক পারভীন আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান,চারঘাট থানাধীন মাড়িয়া মসজিদ পাড়া গ্রামে মাদক ব্যবসায়ী কামরুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ২০ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category