শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু
/ ২৩৭ Time View
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৬:৫০ অপরাহ্ন

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত রিকশাচালক গোলাম হোসেন রকি (৪৮) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

নিহত গোলাম হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়ায়। তিনি নগরীর দড়িখড়বোনা মহল্লায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। শহরে রিকশা চালিয়ে সংসার চালাতেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন , ওই সংঘর্ষের সময় রিকশাচালক গোলাম হোসেনের বুকে ছুরিকাঘাত করা হয়েছিল। এ ছাড়া তাঁর মাথায় আঘাত ছিল। ঘটনার পর থেকেই তাঁর জ্ঞান ফেরেনি। সন্ধ্যার পর তিনি মারা যান।

তবে এ ব্যাপারে কিছু জানা নেই বলে জানান নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান। তিনি বলেন, ‘সংঘর্ষে এ রকম কেউ আহত হয়েছিলেন বলে আমার জানা নেই। তিনি মারা গেছে বলেও কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে দেখি।’

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নগরীর দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আগের দিন রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান এবং তাঁর ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষে জড়ান দুই পক্ষের নেতা-কর্মীরা। ৪ ঘণ্টা ধরে চলে ওই সংঘর্ষ। তখন ককটেল ফাটানো হয়, গুলিরও শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাচালক গোলাম হোসেন ওই রাতে রিকশা রেখে হেঁটে ভাড়া বাসায় যাচ্ছিলেন। তখন একটি পক্ষ তাঁকে আরেক পক্ষের লোক ভেবে ছুরিকাঘাত করে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে কথা বলতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা ও সদস্যসচিব মামুনুর রশিদের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁদের বক্তব্য জানা যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category