বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে ইটভাটায় অভিযান বন্ধের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
/ ২৩৭ Time View
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধসহ ৭ দফা দাবি জানায়। অভিযান বন্ধ না হলে আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী ১৫ দিন সারাদেশে ইট বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী কোর্ট চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জেলা শাখার আয়োজনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

এরপর, জেলা প্রশাসক আফিয়া আখতার এর মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এই দাবিতে একটি স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর ইটভাটা মালিকেরা। সমাবেশে শ্রমিকেরা অভিযোগ করেন, ইটভাটা বন্ধ হলে দেশের প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন, যা তাদের জীবিকার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। তারা হুঁশিয়ারি দেন, সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে অনেক শ্রমিক আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য হবেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি সাদরুল ইসলাম। তিনি জানান, জেলা প্রশাসক তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং ইটভাটা ভাঙচুর, ভ্রাম্যমাণ আদালত ও জরিমানা বন্ধের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category