শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
গোদাগাড়ীতে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
/ ৩৮২ Time View
সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৭:১১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার গোদাগাড়ীতে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সদস্যরা।

সোমবার (১৭ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে জেলার গোদাগাড়ী থানাধীন সাড়ইল গ্রামে রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কে অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার সদর থানাধীন গদাইনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে ছাব্বির হোসেন রিদয় (২০)।

জানা গেছে, মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে পরিদর্শক পারভীন আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোদাগাড়ী থানাধীন সাড়ইল এলাকায় রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ গামী শামীম এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে ঘেরাও করে।

এসময় বাসটির ভিতরে থাকা মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশী করলে তার দুই পায়ের মাঝখানে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের মধ্যে থাকা দুইটি পোটলা থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির সদস্যরা।

মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category