বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে বিআরটিএ’র সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত
/ ২৩৮ Time View
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বিআরটিএর সেবা কার্যক্রম উন্নত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী সার্কেলে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।,

সোমবার (২১ এপ্রিল) বিকাল ৩টায় রাজশাহীর কার্যালয়ের উদ্যোগে স্টেক হোল্ডার উপস্থিততে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

এসময় বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) আবদুর রশিদ বলেন, বিআরটিএতে সেবা গ্রহণকারীদের অভিযোগের দ্রুত সমাধান ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন। এছাড়া লাইসেন্স প্রদান, যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন-সহ বিভিন্ন বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন,সেবা প্রক্রিয়া আরও সহজ ও দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে কর্মকর্তারা জানান, সেবাগ্রহীতারা যেন কোনো দালালের খপ্পরে না পড়েন, সে জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। জনগণের প্রতিক্রিয়া ও পরামর্শ গ্রহণের মাধ্যমে সেবার মান বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এসময় পরিবহন মালিক,চালক ও সাধারণ জনগণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ‘বিআরটিএ’ কর্মকর্তাদের কাছে।

এসময় উপস্থিত ছিলেন,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাহাতুল করিম মিজান,পুলিশ পরিদর্শক মো: আনোয়ার হোসেন,মোটরযান পরিদর্শক মো: আবুল কালাম আজাদ,সহকারী রাজস্ব কর্মকর্তা মো: আতাউর রহমান, উচ্চমান সহকারী ফরিদ আলম,অফিস সহায়ক আলী প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category