বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ দাবি
/ ২২৬ Time View
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১:৫৫ অপরাহ্ন
Oplus_131072

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী নগরীর উপশহর নিউমার্কেট এলাকার বাসিন্দা মোছাঃ আদরী খাতুনের নামে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আদরী খাতুনের পরিবার ও এলাকাবাসীর অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগীর মেয়ে অভিযোগ করেন, “আমার মায়ের নামে আমার চাচী ও চাচাতো ভাই মিথ্যা মামলা করেছেন। এখন তো ডিজিটাল যুগ, মিথ্যা মামলা করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমার মাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।”

তিনি আরও বলেন, আমরা চাই পুলিশের কাছে থাকা ভিডিও ফুটেজ সংগ্রহ করে সত্য উদঘাটন করা হোক। পুলিশ কমিশনার বরাবর দরখাস্ত দেবো, আপনারাও আমাদের সহযোগিতা করুন।

মানববন্ধনে বক্তারা জানান, মামলার ঘটনার সময় আদরী খাতুন তার মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এরপরও তাকে একটি হত্যা মামলার আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।

আদরী খাতুনের মেয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার মাকে যদি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেওয়া হয়, তাহলে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে আবারও আন্দোলনে নামবো।

এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category