বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ডিএনসি’র অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ভুয়া ডাক্তার গ্রেফতার
/ ৩৮৬ Time View
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ২:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে বগুড়া জেলার শেরপুর থানাধীন দ্বাড়কী পাড়া নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।

গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন মাজারপাড়া গ্রামের সহিদ আলীর ছেলে জহুরুল ইসলাম (২৫)।

জানা গেছে,মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শেরপুর থানাধীন দ্বাড়কী পাড়া নামক স্থানে অবস্থান করেন।

এসময় দ্বাড়কী পাড়া এলাকার তিন মাথা মোড়ে একটি রেজিস্ট্রেশন বিহীন SUZUKI মোটর সাইকেল গতিরোধ করে ঘেরাও করে। ডিএনসি’র সদস্যরা ভুয়া ডাক্তার জহুরুলকে তল্লাশি শুরু করলে তার পরিহিত প্যান্টের পকেটে থাকা একটি টিস্যু ব্যাগের মধ্যে থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ভুয়া ডাক্তার জহুরুল দীর্ঘদিন ধরে বগুড়া জেলার শেরপুর থানাধীন ধনুট রোডে স্বর্ণা মেডিসিন কর্ণার নামের একটি চেম্বার খুলে ভুয়া চিকিৎসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছে এমন সংবাদের ভিত্তিতে তাকে গোয়েন্দা নজরদারিতে রাখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির এই চৌকস কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category