শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আতর্কিত হামলার প্রতিবাদে রাজশাহীর বাগমারায় মানববন্ধন অনুষ্ঠিত
/ ২৬০ Time View
শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় আউচপাড়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ই মে বিকেল ৫ টায় রক্ষিতপাড়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কের দুই পার্শ্বে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন বিএনপি ও জামায়াতের নেতা কর্মীসহ এলাকার ৫ শতাধিক জনগণ।

এসময় বক্তব্য রাখেন,  আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির সভাপতি ডিএম শাফিকুল ইসলাম সাফি, বাগমারা উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, আউচপাড়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাশেদা, সহ-সভাপতি বিলকিস আরা, কেশরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাফফর রহমান, আউচপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা বাবর আলী, বিদ্যুৎ হোসেন ও আঃ জলিল।

মানববন্ধনে বক্তারা বলেন , নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়ার সন্ত্রাসী মিজানুর রহমান, মাহাবুর রহমান, আয়নাল হক, জয়নাল আলী, সুজোন হোসেন, জাহাঙ্গীর আলম, মনারুল ইসলাম, জসীম উদ্দীন, বাবুল হোসেন ও আলাল পিস্তল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গোপনে মিটিং করছিলো। এসময় তাদের পাশ দিয়ে যাওয়া এলাকার ৫ জনের উপর তারা আতর্কিত হামলা চালাই। হামলার কথা এলাকায় জানা জানি হলে তারা সেখান থেকে পালিয়ে যায়, পরে এলাকাবাসী ওই ৫ জন কে উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা সকলেই বিএনপি ও জামায়াতের নেতা কর্মি।

সব শেষে মানববন্ধনে অংশ নেয়া সকলেই বিগত সময়ের তাদের কুকীর্তি তুলে ধরেন এবং প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে এই হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারের দাবী জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category