শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ৫৭ কেজি গাঁজা-সহ গ্রেফতার: ১
/ ১৮৪ Time View
মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১২:২১ অপরাহ্ন

রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩ জুন) সকাল ৮টা ৩৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ফজলে রাব্বী হৃদয় (২৩)। তিনি নয়াপাড়া গ্রামের মো. রহিদ মোল্লার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. মাহবুব আলমের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স সকাল ৮টা ৫ মিনিটে বানেশ্বর বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় তারা জানতে পারেন, নয়াপাড়া গ্রামের জনৈক কুদ্দুস মোল্লার বাড়ির একটি ঘরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তি অবস্থান করছেন।

সংবাদ অনুযায়ী সকাল ৮টা ১০ মিনিটে অভিযান শুরু করে ডিবি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফজলে রাব্বী হৃদয়কে আটক করা হয়। পরে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো প্লাস্টিকের বস্তায় রাখা ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় একই মামলার আরেক অভিযুক্ত, পুঠিয়ার আব্দুর রহিম মোল্লা নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ও পলাতক দুইজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category