বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে বিআরটিএ’র অভিযান, তিন ট্রাভেলসকে জরিমানা
/ ২১৮ Time View
শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ন

নাহিদ ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিআরটিএ’র রাজশাহী বিভাগের পরিচালক (ইঞ্জি:) শফিকুজ্জামান ভুঞায়ার তত্বাবধানে সকাল থেকে দুপুর পযর্ন্ত নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থিত কাউন্টার গুলোতে আরএমপি পুলিশ, সেনাবাহিনী ও মালিক শ্রমিক সংগঠনের নেতা-কর্মীকের নিয়ে অভিযান পরিচালনা করেন বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন জানান, ঈদ-পরবর্তী যাত্রীদের অধিকার সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। সড়ক পরিবহন আইন ৩৪ ধারা অনুযায়ী প্রতিটি বাসে নির্ধারিত ভাড়া প্রদর্শন করে চার্ট টানানোর বাধ্যবাধকতা রয়েছে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

অভিযানে অনলাইনে অতিরিক্ত ভাড়া প্রদর্শনের অভিযোগে রাজশাহী গ্রামীণ,ন্যাশনাল ও দেশ ট্রাভেলসকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় যাত্রীরদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য বাস কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীসেবায় স্বচ্ছতা ও সুশাসন বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আলপনা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন,বিআরটিএ’র রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আবুল কালাম আজাদ,সহকারী রাজস্ব কর্মকর্তা মো: আতাউর রহমান,উচ্চমান সহকারী ফরিদ আলম,অফিস সহায়ক আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category