বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধকল্প ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ
/ ৩২০ Time View
বুধবার, ২৫ জুন, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে দুরপাল্লার বাস, ট্রাকসহ সকল যানবাহনের চালকদের সচেতন করে গাড়ি চালক ও যাত্রীদের সচেতন মূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুন) সড়ক দুর্ঘটনা রোধকল্প ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী বিভাগের পরিচালক (ইঞ্জি:) শফিকুজ্জামান ভুঞায়ার তত্ত্বাবধানে বিআরটিএ’র সার্কেল কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে রাজশাহী-নঁওগা মহাসড়কে বিভিন্ন বাস ট্রাকচালক,মাইক্রোসহ বিভিন্ন পরিবহন চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমের শুরুতে বিআরটিএ রাজশাহী সার্কেলের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওদাপাড়া আমচত্তরে গিয়ে শেষ হয়।

এ কর্মসূচিতে সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এ সময় বক্তারা সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে ট্র্যাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

এ ধরনের কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন। তারা সবার সহযোগিতায় নিরাপদ সড়ক গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন,বিআরটিএ রাজশাহী সার্কেলের
উপপরিচালক পার্কন চৌধুরী, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আবুল কালাম আজাদ,পলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক (টিআই) মো: আনোয়ার হোসেন,সহকারী রাজস্ব কর্মকর্তা আতাউর রহমান,উচ্চমান সহকারী ফরিদ আলম,সহকারী মোটরযান পরিদর্শক রকিবুল ইসলামসহ বিভিন্ন পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category