শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
গোদাগাড়ী ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
/ ২৪৫ Time View
শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

রাজশাহী জেলার গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গোদাগাড়ী থানাধীন দিয়াড়মানিকচক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল
থানার পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারি দিয়াড়মানিকচক গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে নাজিমুল হোসেন (৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন ৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামে মাদক কারবারি নাজিমুল হোসেনের বসতবাড়ীতে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মাদক কারবারিরা।

এমন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে
একটি দল অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে নাজিমুল হোসেনের বসত ঘরের ভিতরে থাকা খাটের তোশকের নিচে থাকা কালো পলিথিনে মুখবন্ধ অবস্থায় ৫০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। তবে ঘটনাস্থলে থেকে জয়নাল নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক সেই ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও অভিযুক্ত পালাতক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও দাযের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category