বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন ঘিরে ৩ দিনের বিশেষ নিষেধাজ্ঞা জারি
/ ২২৮ Time View
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তিন দিনের বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরএমপি সূত্রে জানা গেছে, আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের আগে ও পরে বিশ্ববিদ্যালয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় অভ্যন্তর ও তৎসংলগ্ন ২০০ গজ এলাকার মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, আতশবাজি, পটকা ফুটানোসহ ক্ষতিকর দ্রব্য ব্যবহার এবং অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞা আইন ১৯৯২-এর ২৬(১)(ঢ), ২৯(১)(ক)(খ) ও ৩০ ধারার ভিত্তিতে জারি করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তাকর্মীরা এ নির্দেশনার আওতার বাইরে থাকবেন।

মঙ্গলবার আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরএমপি জানায়, কেউ এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category