শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
/ ১৮৩ Time View
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন

রাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় কর্মকর্তাদের ধন্যবাদ পুলিশ কমিশনারের

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে বুধবার (২২ অক্টোবর ) সকাল ১১টায় অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র মাননীয় পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ কমিশনার রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় আরএমপি’র সকল কর্মকর্তা ও সদস্যসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি সদস্যের পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতা প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে হবে।”

সভায় কিশোর অপরাধ দমন, মাদক বিরোধী অভিযান, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতের জন্য বাস্তবসম্মত ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়।

এসময় পুলিশ কমিশনার সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরম্যান্সের জন্য শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী, রাজপাড়া থানার এসআই (নি.) মো. তাজউদ্দিন, ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. তোফায়েল আহমেদ এবং বোয়ালিয়া থানার এএসআই (নি.) মো. আসাদুজ্জামানকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন।

এছাড়া কর্মদক্ষতার ভিত্তিতে আরও ১৩ জন পুলিশ কর্মকর্তাকে অর্থ পুরস্কারে ভূষিত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category