শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সুপ্রিম কোর্টসহ সব আদালত বন্ধ ঘোষণা
/ ২৫১ Time View
রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ন

সুপ্রিম কোর্টসহ সব আদালত বন্ধ ঘোষণা

ন্যাশনাল ডেক্স:

বর্তমান পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) থেকে সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে প্রধান বিচারপতি যে কোনো সময় বিচার কাজ পরিচালনার আদেশ দেবেন।

রবিবার এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারিক কার্যক্রম ও অফিস বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি জরুরি প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।

হাইকোর্ট বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারিক কার্যক্রম ও অফিস বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি জরুরি প্রয়োজনে যে কোনো সময় জরুরি বেঞ্চ গঠন করে বিচার কাজ পরিচালনার আদেশ দেবেন।

অধস্তন আদালতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধস্তন আদালত/ট্রাইব্যুনাল বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি জরুরি প্রয়োজনে যে কোনো সময় যে কোনো আদালতকে বিচার কাজ পরিচালনার আদেশ দেবেন।

এ ক্ষেত্রে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category