শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ
/ ৫৮ Time View
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৫:১১ অপরাহ্ন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন করে ২৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সাধারণ সভায় যাচাই–বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হয়। সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় তাঁদের পরিচয় পাঠ, শুভেচ্ছা বিনিময় এবং প্রেসক্লাবের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা সম্পর্কে অবহিত করা হয়।

বক্তারা বলেন, “নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ফলে বরেন্দ্র প্রেসক্লাব আরও সক্রিয় ও গতিশীল হবে এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মানোন্নয়ন ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা থেকে নতুন সদস্যদের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।”

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক সহসভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ফারুক আহমেদ। পরে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করানো হয়। সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, “নতুন সদস্যদের আগমনে সংগঠন আরও শক্তিশালী ও প্রাণবন্ত হয়েছে এবং সত্যনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা প্রমাণে সবাইকে কাজ করতে হবে।”

সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, “নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে প্রেসক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে। অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category