বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
শহীদ হাদির স্মরণে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি উৎসর্গ
/ ৯৪ Time View
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন

“জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) স্মরণে এক অনন্য সম্মাননা প্রদর্শন করেছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ‘রাজশাহী ওয়ারিয়র্স’।”

সন্ত্রাসীদের গুলিতে নিহত এই ছাত্রনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের অফিসিয়াল জার্সি তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

“রাজশাহী ওয়ারিয়র্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শহীদ হাদির আত্মত্যাগ ও দেশের প্রতি তার অবদানকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ উদ্যোগ। শোকাতুর এই আবহে কোনো প্রকার জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।”

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই উৎসর্গ কেবল একটি প্রতীক নয়, বরং এটি শহীদ হাদির আদর্শ ও স্মৃতির প্রতি রাজশাহী ওয়ারিয়র্স পরিবারের গভীর কৃতজ্ঞতার নিদর্শন।

“ফ্র্যাঞ্চাইজিটি আরও নিশ্চিত করেছে যে, ভক্ত ও সমর্থকদের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আগামী ২১ ডিসেম্বর দলটির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজে জার্সিটি প্রকাশ করা হবে। শহীদ হাদির স্মৃতিকে ধারণ করে এই জার্সিটি মাঠের লড়াইয়ে খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছে কর্তৃপক্ষ।”

জুলাই বিপ্লবের কোনো বীর যোদ্ধাকে কেন্দ্র করে বিপিএলের কোনো দলের এমন সিদ্ধান্ত ক্রীড়াঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে বেশ প্রশংসিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category