বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে ৯৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
/ ৩৪ Time View
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন

রাজশাহীতে ট্রেনযোগে ইয়াবা পরিবহনের সময় ৯৮৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নগরীর বাঘা থানাধীন আড়ানি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মো. শাহানুর রহমান ওরফে শাহিন (৩২)। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া থানার পানকা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. রমজান আলী।রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক ব্যবসায়ী ট্রেনযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে রাজশাহীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ সিপিসি-১ এর একটি দল আড়ানি রেলস্টেশন এলাকায় নজরদারি জোরদার করে। পরে শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে সন্দেহভাজন একজনকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় উপস্থিত সাক্ষীদের সামনে অভিযুক্তের পায়ুপথে লুকিয়ে রাখা অবস্থায় ৯৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত শাহিন আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ট্রেন ও বাসযোগে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে সরবরাহ করে আসছিলেন।এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category