বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে জেলা ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
/ ৪৩ Time View
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

রাজশাহীর চারঘাট উপজেলায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আ. আলিম ওরফে কালু (৪৯)। তিনি চারঘাট থানাধীন চামটা গ্রামের মৃত আ. কুদ্দুসের ছেলে।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশ জানায়, শনিবার এসআই (নিরস্ত্র) মো. মাহাবুব আলম সঙ্গীয় ফোর্সসহ রাত সাড়ে ৩টার দিকে চারঘাট থানাধীন শিশাতলা বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, চামটা গ্রামে আলিম ওরফে কালু তার বাড়ির সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৪০ মিনিটে ডিবি পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আলিমের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় চারঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category