বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন
/ ২৯ Time View
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

রাজশাহীতে হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও মখদুমী লঙ্গরখানার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. সুরায়েত রহমান, সাধারণ সম্পাদক ডা. তাওহিদ মাজিদ, সহ-সভাপতি মিজানুর রহমান মিজিসহ সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দি মখদুম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও মখদুমী লঙ্গরখানা পরিচালিত হবে। উদ্বোধন উপলক্ষ্যে বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা ও অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ৫০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হবে।

এ ছাড়া পবিত্র ওরস উপলক্ষে আগামী শুক্রবার, শনিবার ও রোববার টানা তিন দিন প্রতিদিন পাঁচ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা থাকবে। অন্য দিনগুলোতেও নিয়মিতভাবে বিনামূল্যে দুই বেলা খাবার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category