বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিমের প্রার্থিতা ফিরে পেলেন
/ ৫১ Time View
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী-৫ (পুঠিয়া–দূর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে করা আপিলের শুনানি শেষে শনিবার (১৭ জানুয়ারি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের সিদ্ধান্তে তাঁর প্রার্থিতা পুনর্বহাল হয়। বিষয়টি ব্যারিস্টার রেজাউল করিম নিজেই নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার রেজাউল করিম যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-৫ আসনের নির্বাচনে অংশ নিচ্ছেন। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

জানা গেছে, রাজশাহী-৫ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে মাত্র ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। পরে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করলে তাঁদের মধ্যে দুইজন প্রার্থিতা ফিরে পান।
বর্তমানে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, জামায়াতের প্রার্থী মাওলানা মনজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম।

রাজশাহী-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৮১ জন, নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। নতুন ভোটার রয়েছেন ৪ হাজার ৭৪৯ জন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category