বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আপনাদের কী হবে তা আমার পরিবারের চিন্তার বিষয় না: জয়
/ ২৪৯ Time View
সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৪:১৮ অপরাহ্ন

আপনাদের কী হবে তা আমার পরিবারের চিন্তার বিষয় না: জয়

ন্যাশনাল ডেক্স:

শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে সাধারণ জনগণের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়।

সোমবার (৫ আগস্ট) দুপুরে এ ভিডিও প্রকাশ করা হয়।

ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা পদত্যাগ করবেন, এমনটা আঁচ করেই এই ভিডিও আগে থেকে রেকর্ড করে রেখেছিলেন তিনি।

ভিডিওতে তিনি কোটা সংস্কার নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান তুলে ধরেন। সজীব ওয়াজেদ জয় বলেন, শুরু থেকেই আমরা কোটা সংস্কারে পক্ষে ছিলাম। আমরা তাদের আলোচনায় ডেকেছি, জুডিসিয়াল কমিশন করেছি। কিন্তু আমরা যতোই তাদের দাবি মেনে নেই তাদের দাবি একের পর এক বাড়তে থাকে।

জয় বলেন, এরপর আন্দোলনকারীদের দাবি সরকারের পতন। কিন্তু সরকারের পতনের পর কী হবে? এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক। সরকার পতন করে নতুন সরকার আসার একটিমাত্র পথ আছে, আর তা হলো নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে কোনো অনির্বাচিত এক মিনিটের জন্যও থাকতে পারবে না। তাদের নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই তাহলে তারা আরও দাবি বাড়িয়েই যাচ্ছে। পরে যদি আমরা নির্বাচনও দেই এবং সরকার পতনের দাবি মেনে নেই, তাহলে তারা বলবে আমরা এই সরকারের অধীনে নির্বাচন মানব না।

এ দেশে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে দাবি করে জয় বলেন, যদি বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা না থাকতো, তাহলে এতো উন্নয়ন হতে পারত? বাংলাদেশ এতদূর আসতে পারত? কেউ কল্পনা করতে পারেনি বাংলাদেশ এতো উন্নয়ন করবে। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কী হবে, তা আমার চিন্তার বিষয় না, আমাদের পরিবারেরও চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন। তবে এইভাবে হত্যা করে সংঘর্ষ করে ক্ষমতা দখল করা যাবে না।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category