বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
দাউ দাউ করে জ্বলছে বংশাল, কোতোয়ালি, মতিঝিল ও খিলগাঁও থানা
/ ২৮০ Time View
সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৯:২৬ অপরাহ্ন

দাউ দাউ করে জ্বলছে বংশাল, কোতোয়ালি, মতিঝিল ও খিলগাঁও থানা

ন্যাশনাল ডেক্স:

রাজধানীর বংশাল, কোতোয়ালি, মতিঝিল ও খিলগাঁও থানায় বিক্ষুব্ধ জনতা হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আক্রমণের শিকার কোনো থানাকে রক্ষায় বাইরে থেকে পুলিশ পাঠানো হয়নি।

সোমবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে একযোগে এমন ঘটনা ঘটে।

ডিএমপির মতিঝিল বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, শত শত মানুষ খিলগাঁও ও মতিঝিল থানায় ঢুকে ভাঙচুর করেছে ও আগুন দিয়েছে। আমাদের অফিসাররা থানাকে হামলা থেকে রক্ষা করতে পারেননি।

তিনি আরও বলেন, থানার কিছু আসবাবপত্র ও মালামাল লুট করেছে। তবে প্রত্যেক সদস্য একটি করে অস্ত্র নিয়ে বের হয়েছে। ফলে সেগুলো হাতছাড়া হয়নি।

এদিকে রাত ১০টার দিকে একযোগে ডিএমপির বংশাল ও কোতোয়ালি থানায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। থানার ভেতর থেকে পুলিশ গুলি ও সাউন্ড গ্রেনেড মেরে প্রতিহত করার চেষ্টা করে। তবে সর্বশেষ রাত পৌনে ২টায়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এখনও এই দুই থানার ভেতর থেকে গুলি ছোড়া হচ্ছে।

পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category