বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঝিনাইদহে পুলিশ সদস্যদের কর্মবিরতি 
/ ২৪৪ Time View
বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৫:৫০ অপরাহ্ন

ঝিনাইদহে পুলিশ সদস্যদের কর্মবিরতি

ঝিনাইদহ প্রতিনিধি

১১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছেন ঝিনাইদহ জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

বুধবার(৭আগস্ট) সন্ধ্যায় পুলিশ লাইনসে বিক্ষোভ মিছিল করে কর্মরত তিন শতাধিক পুলিশ সদস্য।

এতে পুলিশ সুপার আজিম উল আহসান ও অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বক্তব্য দেন। বাংলাদেশ পুলিশ কোন সরকার বা রাজনৈতিক দলের অধীনে কাজ করবে না, বাংলাদেশের জনগণের সেবা তথা রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবে বলে দাবী করেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার, আট ঘণ্টা ডিউটি, ছুটি বৃদ্ধি, সোর্স মানি প্রদান, ঝুঁকি ভাতা, নিজ রেঞ্জে বদলিসহ ১১ দফা দাবি তুলে ধরেন তারা।

পুলিশ সুপার আজিম উল আহসান জানান, আমাদের সহকর্মীদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার পর আমরা ঘুমাতে পারছি না। পুলিশের যদি এ অবস্থা হয় তাহলে মানুষকে কি ভাবে নিরাপত্তা দেবে। এ কষ্ট আমরা ধারণ করতে পারছি না। তার প্রেক্ষিতে আমরা পুলিশ সদস্যরা কর্ম বিরতি পালন করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category